অভ্যন্তরীণ যোগাযোগের প্রস্তুতি নিন
কর্মীদের ও তাঁদের নিকটাত্মীয়দের যোগাযোগের তথ্য হালনাগাদ রাখুন এবং সংকট মোকাবিলায় অনুমোদিত কর্মীদের জন্য তা সহজলভ্য করুন। কর্মীদের সময়মতো নতুন তথ্য জানানো, প্রতিক্রিয়া সমন্বয় ও মতামত পাওয়ার জন্য গ্রুপ মেসেজিং চালু করুন। স্বাভাবিক সময়েই প্রতিষ্ঠানের তথ্যের একটি স্বীকৃত উৎস স্থাপন করুন, যাতে কর্মীরা জানেন কোথায় যাচাইকৃত নির্দেশনা পাবেন।
বাইরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংযোগ রাখুন
গুরুত্বপূর্ণ গ্রাহক ও সরবরাহকারীদের একটি হালনাগাদ তালিকা রাখুন এবং তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। সুস্পষ্ট অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠানকে দ্রুত সিদ্ধান্ত নিতে, অনিশ্চয়তা কমাতে এবং হামলার পর পুনরুদ্ধারকাজ সমন্বয় করতে সাহায্য করে।
